3 Answers
আহকামগুলো নিম্নে প্রদত্ত হলো : ১। শরীর পাক : প্রয়োজন মতো ওজু, গোসল বা তায়াম্মুমের মাধ্যমে শরীর পাক-পবিত্র করা। ২। কাপড় পাক : পরিধানের কাপড় পাক হওয়া। ৩। জায়গা পাক : সালাত আদায়ের জন্য জায়গা (স্থান) পাক হওয়া। ৪। সতর ঢাকা : পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং স্ত্রীলোকের মুখম-ল, হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সারা শরীর ঢাকা। ৫। কেবলামুখী হওয়া : কাবার দিকে মুখ করে সালাত আদায় করা। ৬। ওয়াক্ত হওয়া : সালাতের নির্ধারিত সময় হওয়া। ৭। নিয়ত করা : যে ওয়াক্তের সালাত আদায় করবে মনে মনে তার নিয়ত করা। মনে রাখতে হবে যে, নিয়ত আরবিতে করার দরকার নেই।
সালাতের আহকামসমূহ ---
1. শরীর পবিত্র হওয়া ।
2. পরিধানের কাপড় পবিত্র হওয়া ।
3. নামাজের স্থান পবিত্র হওয়া। কমপক্ষে দাঁড়ানোর জায়গা থেকে সিজদাহর জায়গা পর্যন্ত পবিত্র হতে হবে ।
4. সতর ঢাকা । পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীদের মুখমণ্ডল, দুই হাতের কব্জি, পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা ।
5. কিবলামুখী হওয়া । কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে । কিবলা অজানা অবস্থায় নিজের প্রবল ধারণা অনুযায়ী কিবলা নির্ধারণ করে নামাজ আদায় করবে ।
6. নামাজের সময় হওয়া ।
7. নিয়ত করা । যে ওয়াক্তের নামাজ আদায় করবে মনে মনে সেই ওয়াক্তের সময়ের নিয়ত করা । প্রত্যেকেই নিজ নিজ ভাষায় নিয়ত করতে পারবে।
সালাতের আহকাম ৭ টি যথাঃ
-
শরীর পাক
-
কাপড় পাক
-
জায়গা পাক
-
সতর ঢাকা
-
কেবলামুখী হওয়া
-
ওয়াক্ত হওয়া
-
নিয়ত করা।