1 Answers

দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি। দুর্যোগের সময় মানুষ বিভিন্ন সংকটে পড়ে। শিশুরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। দুর্যোগে শিশুদের লেখাপড়ায় যেসব সমস্যা হয় তা হলো : বন্যা ও ঘূর্ণিঝড়ে : বন্যা ও ঘূর্ণিঝড়ে বাড়িঘরে পানি উঠে যায়। রাস্তায় পানি জমে যায়। শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না। ফলে তাদের লেখাপড়ার ক্ষতি হয়। নদীভাঙনে : সরকারি হিসাব মতে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০,০০০ হেক্টর জমি নদী ভাঙনের শিকার হয়। অনেক স্কুল ধ্বংস হয়ে যায়। এর ফলে শিশুদের লেখাপড়ার ক্ষতি হয়। নদী ভাঙনে লাখ লাখ মানুষ গৃহহীন হয়। সামাজিক জীবন ব্যাহত হয়। ফলে শিশুদের শিক্ষাজীবনের ক্ষতি হয়।

2551 views

Related Questions