1 Answers
সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ১১ই নভেম্বর, ২০১০ তারিখে সারা দেশে একযোগে ৪৫০১টি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র উদ্বোধন করেছেন। এছাড়াও, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আরো ২০০০টি তথ্যকেন্দ্র তথ্যসেবা প্রদান করছে। এসব কেন্দ্রসমূহ হতে মূলত সাধারণ মানুষের জীবন-জীবিকার তথ্য প্রদান করা হচ্ছে। কাজেই, এ-সকল তথ্যকেন্দ্রে একটি সমন্বিত তথ্যভান্ডার থাকা প্রয়োজন। সে লক্ষ্যেই, এটুআই প্রকল্পের উদ্যোগে জাতীয় ই-তথ্যকোষ শীর্ষক এই তথ্যভাণ্ডারটি (ন্যাশনাল ই-কনটেন্ট রেপোজেটরি) তৈরি করা হয়েছে। এ কোষটি অফলাইন এবং অনলাইন ভার্সনে থাকবে। গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে এই জাতীয় ইলেকট্রনিক তথ্য ও জ্ঞান ভাণ্ডারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।