1 Answers
বর্তমানে এই তথ্যকোষে মূলত: জীবিকাভিত্তিক এবং নাগরিক জীবনের সঙ্গে সংশ্লিষ্ট তথ্যকে প্রাধান্য দেয়া হয়েছে। এই তথ্যকোষে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, অকৃষি উদ্যোগ, পর্যটন, কর্মসংস্থান, নাগরিক সেবা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্প ও বাণিজ্য ইত্যাদি সংক্রান্ত তথ্য বাংলা ভাষায় সন্নিবেশিত করা হয়েছে। এছাড়াও, গবেষণা ও উন্নয়ন বিষয়ক তথ্যাদি এ কোষে থাকবে। উল্লেখ্য, সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদাভিত্তিক তথ্যাদি নিরুপনের মাধ্যমে পর্যায়ক্রমে এই কোষে নতুন তথ্যাদি সংযোজিত হবে। ই-কোষের কনটেন্ট আপডেট এবং এর সমৃদ্ধকরণ বিষয়টি একটি চলমান প্রক্রিয়া।
2708 views
Answered