মহানবী সা. এবং আবূ বকর রা. কি আপন চাচাত ভাই ছিলেন, যে আয়েশা রা.-কে বিয়ে করা অশুদ্ধ হবে?
1 Answers
না। তারা আপন চাচাত ভাই নন।
তাদের মধ্যে প্রথম অবস্থায় সম্পর্ক ছিলো পূর্ব পুরুষের বংশধারার সম্পর্কের মাধ্যমে।
হযরত আবূ বকর রা.-এর জননীর নাম ছিলো সালমা। ইনিও কুরাইশ সম্প্রদায়ের এক সাম্মানিত ব্যাক্তির কন্যা ছিলেন। কুরাইশ সামাজে সৎস্বভাবাপন্ন ও গুণান্বিতা মহিলা বলিয়া তাহার পরিচয় ছিলো।
মোররাহ
<>
কিলাব ....................... তায়েম
<> <>
কুসাই .........................সাআদ
<> <>
আবদে মানাফ....................কাআব
<> <>
হাশিম ..........................আমর
<> <>
আবদুল মুতালিব.................আমীর
<> <>
আবদুল্লাহ ......................আবূ কুহাফা
<> <>
হযরত মুহাম্মদ সা. ..... হযরত আবূ বকর রা.
বংশধারায় উর্দ্ধতন সপ্তম পুরুষে হযরত রাসূলে করীম সা.-এর বংশের সাহিত হযরত আবূ বকর রা.-এর বংশ মিলিত হইয়াছে। নিন্মোক্ত বংশধারার প্রতি লক্ষ করিলেই তাহা বুঝিতে পারা যাইবে।
অর্থাৎ হযরত রাসূলে করিম সা. এবং হযরত আবু বকর রা.-এর উর্দ্ধতন সপ্তম পুরুষটির নাম ছিলো "মোররাহ"। এই মোররাহ হইতেই দুইটি শাখা উদ্ভূত হইয়াছিল এবং সেই শাখা দুইটি উক্ত দুইজন পুরুষের দুইটি ভিন্ন ভিন্ন শাখা বংশধারা।
হযরত আবূ বকর রা.-এর মাতৃ-পিতৃদত্ত নাম ছিলো আবদুল্লাহ। সিদ্দিক এবং আতিক ছিলো তার উপাধি। বলা বাহুল্য যে, পরবর্তীকালে তিনি এই উপাধিবাচক নামেই জগতে সুপরিচিত হন।
সূত্রঃ
গ্রন্থঃ হযরত আবুবকর
প্রকাশকালঃ এপ্রিল, ১৯৮৬ ইং (প্রথম সংস্করণ)
লেখকঃ আলহাজ্জ মাওঃ এ,কে,এম, ফজলুর রহমান আনওয়ারী
প্রকাশকঃ আবদুল্লাহ এন্ড ব্রাদার্স
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy