2 Answers
আউটপুট ইউনিট কম্পিউটারের প্রক্রিয়াকরণের ফলাফল প্রদান করে। যেমন- মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি।
2099 views
Answered
কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ প্রাপ্ত তথ্য বা ইনপুটকে ব্যবহারকারীর দেওয়া নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন করে। প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হলে তার ফল পাওয়া যায়। এই ফলকেই বলা হয় আউটপুট (Output)। প্রক্রিয়াকরণের পর যে সকল যন্ত্রের সাহায্যে ফল পাওয়া যায়, সে সকল যন্ত্রকে আউটপুট ডিভাইস (Output Device) বলা হয়। বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইজগুলাে হলাে–
- মনিটর (Monitor): সবচেয়ে বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস।
- প্রিন্টার (Printer)
- প্রজেক্টর (Projector)
- স্পিকার (Speaker)
- হেডফোন (Head Phone)
- প্লটার (Plotter)
- ডিস্ক ড্রাইভ (Disk Drive)
- মাইক্রোফিল্ম (Microfilm)
- মাইক্রোচিপ (Microchip)
2099 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy