1 Answers

অবশ্যই নয়। কালেমা হল ইসলাম-গৃহ প্রবেশ করার চাবি। প্রবেশ করার পরেও এমন কাজ আছে, যা না করলে সে মুসলিম থাকতে পারে না। ঈমানের ছয় রুকন ছাড়া আরো অনেক কিছুর প্রতি ঈমান জরুরী। প্রকৃত মুসলিম হতে অনেক কিছু করার আছে। মহানবী (সঃ) মুআয (রঃ)-কে ইয়ামান পাঠাবার সময়ে (তাঁর উদেশ্যে) বললেন, “তাঁদের (ইয়ামানবাসীদেরকে সর্বপ্রথম) এই সাক্ষ্য দেওয়ার জন্য আহবান জানাবে যে, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, আর আমি আল্লাহ্‌র রাসুল। যদি তাঁরা এ কথা মেনে নেয়, তাহলে তাদেরকে জানিয়ে দেবে যে, আল্লাহ তাঁদের উপর দিবারাত্রে পাঁচ অক্তের নামাজ ফরয করেছেন। অতঃপর যদি তাঁরা এ কথা মেনে নেয়, তাহলে তাদেরকে জানিয়ে দাও যে, আল্লাহ তাঁদের উপর যাকাত ফরয করেছেন; যা তাঁদের মধ্যে যারা (নিসাব পরিমাণ) মালের অধিকারী তাঁদের নিকট থেকে গ্রহণ করা হবে এবং তাঁদের দরিদ্র ও অভাবী মানুষদের মাঝে তা বণ্ঠন ক’রে দেওয়া হবে।”

2464 views Answered

Related Questions

Next steps