3 Answers

সত্তরের অধিক।

3506 views

৭০ টি । মতান্তরে ৭০ এর অধিক ।

3506 views



১· লা ইলাহা ইল্লাল্লহ বলা। -মুসলিম শরীফঃ ১/৪৭ 
(পূর্ণ বিশ্বাসের সাথে 'আল্লাহ ছাড়া আর কোন ইলাহ/উপাস্য/পালনেওয়ালা/হিফাজতকারী/রিজিকদাতা নাই' এই ঘোষণা দেয়া, বলা, প্রচার ও প্রসার করা। কেননা এখানে পড়তে বলা হয় নাই বরং বলতে বা ঘোষনা দিতে/আমলি প্রয়োগের কথা বলা হয়েছে।'') 
২·আল্লাহ তা‘য়ালার উপর ঈমান আনা। -সূরা হাশরঃ ২২,২৩,২৪ 

৩·সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তা‘য়ালা- একথার উপর বিশ্বাস করা। -সূরা বাকারাঃ ২৯ 

৪·ফেরেশতা সম্মন্ধে ঈমান আনায়ন করা। -সূরা নাবাঃ ৩৮ 

৫·আল্লাহর কিতাব সম্মন্ধে ঈমান রাখা। -সূরা ইউসূফঃ ২ 

৬·নবী-রাসূল আ·সম্মন্ধে ঈমান রাখা। -সূরা মুমিনঃ ৭৮ 

৭·আখিরাত সম্মন্ধে ঈমান রাখা। -সূরা মুমিনুনঃ ১১৫

৮·তাকদীর সম্পর্কে ঈমান রাখা। -সূরা ফুরকানঃ ২ 

৯·জান্নাতের উপর ঈমান রাখা। -সূরা নিসাঃ ১৩ 

১০·জাহান্নামের উপর ঈমান রাখা। -সূরা আ‘রাফঃ ৪১ 

১১·অন্তরে আল্লার প্রতি ভালোবাসা রাখা। -সূরা আলে ইমরানঃ ৩১,৩২ 

১২·আল্লাহ ও তাঁর রাসূলের স·সন্তুষ্টির জন্যই কারো সাথে বন্ধুত্ব কিংবা শত্রুতা পোষণ করা। 

-মাজমাউয যাওয়াইদঃ ১/৪৮৫ 

১৩·রাসূল স·এর প্রতি ভালোবাসা রাখা এবং তাঁর সুন্নতকে ভালোবাসা বা সেগুলোর অনুসরণ 

করা। -সূরা আলে ইমরানঃ ১৩২ 

১৪·ইখলাস বা একনিষ্ঠভাবে ইবাদত করা। সূরা আ‘রাফঃ ২৯ 

১৫·গুনাহ বা আল্লাহ ও তাঁর রাসূলের স·অবাধ্যতা থেকে তওবা করা।- সূরা বাকারাঃ ১৫৯-১৬০ 

১৬·অন্তরে আল্লাহর ভয় রাখা। -সূরা বাকারাঃ ১৯৭ 

১৭·আল্লাহর রহমতের আশা করা। -সূরা যুমারঃ ৫৩ 

১৮·লজ্জাশীলতা বজায়ে রাখা। -মুসলিম শরীফঃ ১/৪৭ 

১৯·সর্বদা আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। -সূরা বাকারাঃ ১৫২ 

২০·অঙ্গকার রক্ষা করা। -সূরা বাণী ইস্রাঈলঃ ৩৪ 

২১·সবর বা ধৈর্যধারণ করা। -সূরা আছরঃ ৩ 

২২·তাওয়াজু বা ন্রতা অবলম্বন করা। -সূরা ফুরকানঃ ৬৩ 

২৩·দয়াদ্র বা স্নেহশীল ও মমতামী হওয়া। -তিরমিজী -২/১৫ 

২৪·তাক্বদীরের উপর সন্তষ্ট থাকা। -মুসলিম শরীফ, কিতাবুল 

২৫·সকল কাজ ও ক্ষেত্রে তাওয়াক্কুল বা একমাত্র আল্লাহর উপর ভরসা করা। 

-সূরা আলে ইমরানঃ ১৬০ 

২৬·অহংকার না করা। -মুসলিম শরীফঃ ১/৬৫ 

২৭·চোগলখুরী ও অযথা মনোমালিন্য বর্জন করা। -সূরা হজ্বঃ ৭৭ 

২৮·হাসাদ বা হিংসা বিদ্বেষ বর্জন করা। -বুখারী শরীফঃ ২/৮৯৬ 

২৯·ক্রোধ দমন করা। -সূরা শুরাঃ ৩৭ 

৩০·অন্যের অনিষ্ট সাধন ও প্রতারণা না করা। -মুসলিম শরীফঃ ১/৭০ 

৩১·দুনিয়ার প্রতি অত্যাধিক মায়া মুহাব্বত ত্যাগ করা। -বুখারী শরীফঃ ২/৯৪৯ 

৩২·কুরআন মাজিদ তিলাওয়াত করা। -মুসলিম শরীফঃ ১/২২০ 

৩৩·দীনি (ইসলামী) জ্ঞান অর্জন করা। -বুখারী শরীফঃ ১/১৬ 

৩৪·দীনি (ইসলামী) জ্ঞান শিক্ষা দেয়া। -ইবনে মাজাহ-১৯ 

৩৫·আল্লাহর কাছে প্রার্থনা করা। -তিরমিজী -২/৬৬ 

৩৬·আল্লাহর জিকির করা। -বুখারী শরীফঃ ২/৯৪৮ 

৩৭·অপ্রয়োজনীয় কথা না বলা। -সূরা শুরাঃ ৩৭ 

৩৮·পাক-পবিত্র ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায়ে রাখা। -তিরমিজী -২/১০৭ 

৩৯·সালাত (নামাজ) আদায় করা ও সামাজে প্রতিষ্ঠা করা। -সূরা মুজ্জামিলঃ ২০ 

৪০·যথাযথভাবে যাকাত দেয়া। -সূরা মুজ্জামিলঃ ২০ 

৪১·সিয়াম (রোজা) পালন করা। -সূরা বাকারাঃ ১৮৫ 

৪২·হজ্ব পালন করা। -সূরা আলে ইমরানঃ ৯৭ 

৪৩·ইতিকাফ করা। -মুসলিম শরীফঃ ১/৩৭১ 

৪৪·ইসলামের জন্য প্রয়োজনে হিজরত করা। -সূরা বাকারাঃ ২১৮ 

৪৫·জায়েজ মানত পুরা করা। -বুখারী শরীফঃ ২/৯৯১ 

৪৬·জায়েজ শপথ (কসম) রক্ষা করা। -সূরা মায়িদাঃ ৮৯ 

৪৭·কাফ্‌ফারা আদায় করা। -সূরা মায়িদাঃ ৯৫ 

৪৮·কুরবাণী করা। -সূরা কাউছারঃ ২ 

৪৯·সতর ঢাকা। -তিরমিজী -২/১০৭ 

৫০·মৃত্যুব্যক্তির দাফন কাফন করা। -বুখারী শরীফঃ ১/১৬৬ 

৫১·ঋণ পরিশোধ করা। -সূরা বাকারাঃ ২৮২ 

৫২·ব্যবসা-বাণিজ্যে সততা বজায়ে রাখা। -তিরমিজী -১/২৩০ 

৫৩·সত্য সাক্ষ্য দেয়া। -সূরা বাকারাঃ ২৮৩ 

৫৪·বিবাহের মাধ্যমে চরিত্র রক্ষা করা। -সূরা মু‘মীনুনঃ ৫-৬ 

৫৫·পরিবারের সদস্যদের হক আদায় করা। -তিরমিজী -২/১৮ 

৫৬·পিতা-মাতার খিদমত করা। -সূরা নিসাঃ ৩৬ 

৫৭·সন্তান লালন পালন করা। -সূরা তাহরীমঃ ৬ 

৫৮·আত্নীয়তা রক্ষা করা। -মুসলিম শরীফঃ ২/৩১৫ 

৫৯·মনিবের আদেশ-নিষেধ মান্য করা। -সূরা নিসাঃ ৫৯ 

৬০·ন্যায় বিচার করা। -সূরা মায়িদাঃ ৪২ 

৬১·সহীহ ইসলামী সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হওয়া ও আল্লাহর পথে জিহাদ করা। -সূরা বাকারাঃ ২৪৪ 

৬২·ইসলামী রাষ্ট্র প্রধানের আনুগত্ব করা। -সূরা নিসাঃ ৫৯ 

৬৩·দু‘পক্ষের কলহ মিটিয়ে দেয়া। -সূরা হুজরাতঃ ৯ 

৬৪·সৎ কাজে পরস্পর সহযোগিতা করা। -সূরা মায়িদাঃ ২ 

৬৫·সৎ কাজের আদেশ করা। -সূরা তাওবাঃ ৭১ 

৬৬·অসৎ কাজে বাধা দেয়া। -সূরা তাওবাঃ ৭১ 

৬৭·হদ বা ইসলামী দন্ড বিধান (রাষ্ট্রিয়ভাবে) বাস্তবায়ন করা। -ইবনে মাযাহঃ ১৮২ 

৬৮·ইসলামী শাসনব্যাবস্থা প্রতিষ্ঠার জন্য যথাসাধ্য চেষ্টা করা। -মুসলিম শরীফঃ ১/৫১ 

৬৯·আমানতদারী রক্ষা করা। -সূরা মূমীনুনঃ ৮ 

৭০·মানুষকে করজে হাসানা দেয়া। -সূরা হাদীদঃ ১১ 

৭১·পাড়া প্রতিবেশীর সাথে সদ্বব্যবহার করা। -বুখারী শরীফঃ ২/৯৫৯ 

৭২·অর্থ সম্পদের সদ্বব্যবহার করা। -সূরা আ‘রাফঃ ৩১ 

৭৩·সালামের উত্তর দেয়া। -সূরা নিসাঃ ৮৬ 

৭৪·হাঁচি দাতার উত্তর দেয়া। -বুখারী শরীফঃ ১/১৬৬ 

৭৫·কাউকে কোন প্রকার কষ্ট না দেয়া। -বুখারী শরীফঃ ১/৬ 

৭৬·ইসলামে অবৈধ খেলাধুলা ও হাসি ঠাট্টা না করা। -সূরা মায়িদাঃ ৯০ 

৭৭·রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। -মুসলিম শরীফঃ ১/৪৭
3506 views

Related Questions