1 Answers
বড়শিরকের দ্বারা মানুষের সৎ আমল সব নষ্ট হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়। চিরস্থায়ী ঠিকানা জাহান্নামে নির্ধারিত হয়। আর তার জন্যে পরকালে কোন সাহায্যকারী থাকেনা। আল্লাহর কথাই এর দলীল যেমন তিনি বলেন, ﴿لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ﴾ (الزمر:65) অর্থ: ‘(হে নবী! সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনি যদি শিরক করেন তাহলে নিশ্চয়ই আপনার আমল নষ্ট হয়ে যাবে। আর আপনি অবশ্যই ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। (যুমার: ৬৫) আল্লাহ তা‘আলা আরো বলেন: ﴿إِنَّهُ مَنْ يُّشْرِكْ بِاللهِ فَقَدْ حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِيْنَ مِنْ أَنْصَارٍ﴾ (المائدة:72) অর্থ:‘নিশ্চয়ই যিনি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার চিরস্থায়ী বাসস্থান হবে জাহান্নাম। এবং যালেম বা মুশরিকদের জন্য কেয়ামতের দিন কোন সাহায্যকারী থাকবে না। (মায়িদাহ: ৭২)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy