1 Answers

এটা আসলে গাড়ির সমস্যা না। সমস্যাটা মানুষের মধ্যে। এই সমস্যাকে বলা হয় মোশন সিকনেস। ‘মোশন সিকনেস’ ভ্রমণের একটি অন্যতম প্রধান সমস্যা। ‘মোশন সিকনেস’ মূলত মস্তিষ্কের এক ধরনের সমস্যা। বিশেষ করে বাস, প্রাইভেটকার বা এ জাতীয় অন্যবাহনগুলোতে এ সমস্যা হয়। শরীরের অন্তঃকর্ণ আমাদের শরীরের গতি ও জড়তার ভারসাম্য রক্ষা করে। যখন গাড়িতে চড়ি তখন অন্তঃকর্ণ মস্তিষ্কে খবর পাঠায় যে সে গতিশীল। কিন্তু চোখ বলে ভিন্ন কথা। কারণ তার সামনের বা পাশের মানুষগুলো কিংবা গাড়ির সিটগুলো তো স্থির। চোখ আর অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতার ফলে তৈরি হয় মোশন সিকনেস’। মোশন সিকনেস এ বমির ভাব হয় বেশি। সেই সঙ্গে মাথা ঘোরা, মাথা ধরা প্রভৃতি থাকে।

4122 views Answered

Related Questions

Next steps