2 Answers
ইন্টারনেটে ডাউনলোডের গতিতে এ বছরের নভেম্বর মাস পর্যন্ত বিশ্বের ১৮৬ দেশের মধ্যে ১৬৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আপলোড গতিতে রয়েছে ৭৫তম অবস্থানে। ব্রডব্যান্ড ইন্টারনেট পরীক্ষাকারী প্রতিষ্ঠান ওকলার সাম্প্রতিক নেট ইনডেক্সে এ তথ্য জানিয়েছে। ২৮ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের এক লাখ ৪৫ হাজার ৯৭৭ ইউনিক আইপি বিশ্লেষণ করেছে ওকলা। তাদের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ইন্টারনেটের গড় ডাউনলোড গতি দাঁড়িয়েছে ২.৭১ এমবিপিএস। অর্থাত্ প্রতি সেকেন্ডে ২.৭১ মেগাবিটওকলার নেট ইনডেক্স অনুযায়ী, প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ কেবল পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। ডাউনলোডের গতির হিসাবে বাংলাদেশের চেয়ে ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার ও শ্রীলংকা এগিয়ে রয়েছে।
ওকলার তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় ডাউনলোড গতি দেশের মধ্যে সবচেয়ে বেশি, যা গড়ে ২.৪০ এমবিপিএস পর্যন্ত দাঁড়ায়। এরপর রয়েছে চট্রগ্রাম। চট্রগ্রামে গড়ে ইন্টারনেটে ডাউনলোড গতি থাকে ১.৩৮ এমবিপিএস।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy