1 Answers
ট্রপোস্ফিযার হচ্ছে বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর। এক বায়ুমন্ডলের আবহাওয়া স্তর ও বলা হয়। কারণ এই স্তরেই মেঘ সৃষ্টি হয় এবং বাতাস ও ঝাটিকা প্রবাহিত হয়। ভুপৃষ্ঠ হতে সাধারণ ৪ থেকে ৬ মাইলের মধ্যে মেঘ সৃষ্টি হয় এবং এর উপরে মেঘ সৃষ্টি হয় না। এই স্তরে প্রতি মাইলে ৬ ডিগ্রী সেন্টিগ্রেড হতে ১২ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা পরিলক্ষিত হয়। এই স্তর প্রায় ৭ মাইল পর্যন্ত বিস্তৃত। এই স্তরে ওজোন তাপমাত্রা বৃদ্ধি করে বলে এটি ক্ষতিকর। কারণ এই স্তরে তাপমাত্রা বৃদ্ধি সরাসরি জীবমন্ডলে ক্ষতিকর প্রভাব ফেলে। তাই এই স্তরে ওজোন ক্ষতিকর। আর স্ট্রাটোস্ফিয়ার হল বায়ুমন্ডলের তৃতীয় স্তর। এই স্তর প্রায় পঞ্চাশ মাইল পর্যন্ত বিসৃ্তত। মেরু অঞ্চলের উপর এই স্তরের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রী সেন্টিগ্রেড। ইউরোপে ৫৫ সেন্টিগ্রেড এবং বিযুবীয় অঞ্চলে ৮০ ডিগ্রী সেন্টিগ্রেড। তাই ওজোন এই স্তরের তাপমাত্রা বৃদ্ধি করলে ও আমাদের জীবন-যাত্রায় কোন প্রভাব ফেলে না।