1 Answers

[i] অক্সি-অ্যাসিটিলিন শিখা (তাপমাত্রা 3000°C -এর উর্ধে) সৃষ্টিতে অ্যাসিটিলিন ব্যবহৃত হয়, যা ইস্পাত গলিয়ে জোড়া লাগাতে কিংবা অন্য ধাতু জোড়া লাগাতে ও কাটতে (ইলেকট্রিক ঝালাই বা ওয়েল্ডিং-এর কাজে) ব্যবহৃত হয় ।

[ii] কার্বাইড বাতিতে উজ্জ্বল আলোক সৃষ্টিতেও অ্যাসিটিলিন ব্যবহৃত হয় ।

[iii] অ্যাসিটিলিন ব্যবহার করে অ্যাসিট্যালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল প্রভৃতি যৌগ তৈরি করা হয় ।

[iv] ওয়েসট্রন ও ওয়েসট্রসল প্রভৃতি অদাহ্য দ্রাবক (যারা তেল, চর্বি এবং রেজিনের দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়) অ্যাসিটিলিন থেকে উত্‍পন্ন করা হয় ।

[v] কৃত্রিম রবার, প্লাস্টিক, কৃত্রিম তন্তুর পণ্য উত্পাদনে প্রারম্ভিক পদার্থ অ্যাসিটিলিন ব্যবহৃত হয় ।

2690 views