2706 views

1 Answers

যারা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করছেন তাদের কাছে অতি পরিচিত একটি সাইবার ক্রাইমের নাম ফিশিং। এটির নাম শুনেছেন অনেকেই, কিন্ত সঠিক ধারনা আছে ফিশিং নিয়ে এমন ব্যবহারকারীর সংখ্যা বেশ কম, যার প্রমাণ আমরা ফেসবুকে ভাইরাল স্প্যাম লিঙ্ক ছড়ানোর সময় প্রতিনিয়ত পাচ্ছি। চলুন দেখে নেই ফিশিং কত প্রকার ও কি কি, ও কিভাবে এর হাত থেকে নিস্তার পাবেন।ফিশিং: ফিশিং হচ্ছে এমন কার্জক্রম যাতে ইলেক্ট্রনিক যোগাযোগ ব্যবস্থায় তথ্যাদি সংগ্রহের জন্য কোন বিশ্বস্ত মাধ্যমের ছদ্মবেশ ধারন করা হয়। সাধারণত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যাংক, আইটি অ্যাডমিনিস্ট্রেটরদের ওয়েবসাইট প্রভৃতির মাধ্যমে জনসাধারনকে প্রলোভিত করে দেখান হয়।

2706 views

Related Questions