1 Answers

উদ্ভিদদেহে হরমোন ভাজক কলায়, বিশেষ করে কান্ডও মূলের অগ্রভাগে অবস্থিত তরুণ কোষের মধ্যে উত্পত্তি লাভ করে । প্রাণীদেহে হরমোন অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থির কোষে উত্পন্ন হয় । সুতরাং উদ্ভিদদেহে ভাজক কলা এবং প্রাণীদেহে অনাল গ্রন্থি হরমোনের প্রধান উত্সস্থল । যে স্থানে হরমোন উত্পত্তি হয় সেই স্থানে তা ক্রিয়া করে না । হরমোন উত্পত্তিস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে । উদ্ভিদের ক্ষেত্রে হরমোন কান্ড বা মূলের অগ্রভাগ থেকে নিঃসৃত হয়ে ব্যাপন প্রক্রিয়ায় সারা দেহে ছড়িয়ে পড়ে এবং দূরবর্তী স্থানের কোষগুলোর ওপর ক্রিয়া করে । প্রাণীদেহের হরমোন সারাদেহে অবস্থিত বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উত্পন্ন হয়ে রক্ত ও লসিকার মাধ্যমে বাহিত হয় এবং দূরবর্তী বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের কোষসমূহের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে ।

2547 views