1 Answers
নাক ডাকার কারণসমূহ- বয়সঃ মধ্য বয়সে পৌছানোর পর কন্ঠনালী সংকীর্ণ হয়ে আসে। এর ফলে নাক ডাকার প্রবণতা বাড়ে। লিঙ্গঃ পুরুষের কন্ঠনালী নারীর চাইতে অপেক্ষাকৃত সরু। তাই নারীদের নাক ডাকার সম্ভাবনা পুরুষের তুলনায় কিছুটা কম। ন্যাসাল ও সাইনাসের সমস্যাঃ সাইনাস ও ন্যাসাল সমস্যার জন্য নাক বন্ধ থাকলে নিঃশ্বাস বাধাগ্রস্ত হয়। যার ফলে নাক ডাকার প্রবণতা বাড়ে। ওজনাধিক্যঃ ওজন বেড়ে গেলে ফ্যাটি টিস্যুর কারণে নাক ডাকা বেড়ে যেতে পারে। অ্যালকোহল, ধুমপান ও মেডিকেশনস্ঃ অতিরিক্ত মদ্যপান ও ধুমপানের কারণে নাক ডাকা বেড়ে যায়। অনেক সময় কিছু কিছু অষুধের কারণে মাসল্ সিথিল হয়ে নাক ডাকার প্রবণতা বাড়ে। একটু চেষ্টা করলে আপনি নিজেই নিজের নাক ডাকার প্রবণতা অনেকটাই কমিয়ে আনতে পারেন। আপনার দরকার শুধু ধৈর্য্য ও চেষ্টা। ঘরোয়া কিছু পদ্ধতি ও জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার নাক ডাকা সমস্যা কমিয়ে ফেলতে পারেন সহজেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy