1 Answers

ডিজিটাল ইলেকট্রনিক্সে দুই ধরণের কমপ্লিমেন্ট বা পূরকের ব্যবহার দেখা যায়ঃ

১।       r’s কমপ্লিমেন্ট এবং
২।       (r – 1)’s কমপ্লিমেন্ট

এখানে r হলো সংখ্যা পদ্ধতির Radix বা ভিত্তি। যদি সংখ্যা পদ্ধতিটি বাইনারী হয় তবে তার ভিত্তি 2 এবং এই সংখ্যা পদ্ধতির পূরক দুটি হবে 2’s কমপ্লিমেন্ট এবং (2 – 1)’s বা 1’s কমপ্লিমেন্ট। যদি সংখ্যা পদ্ধতিটি অকট্যাল হয় তবে তার ভিত্তি 8 এবং এই সংখ্যা পদ্ধতির পূরক দুটি হবে 8’s কমপ্লিমেন্ট এবং (8–1)’s বা 7’s কমপ্লিমেন্ট। অনুরূপভাবে যদি সংখ্যা পদ্ধতিটি ডেসিম্যাল হয় তবে তার ভিত্তি 10 এবং এই সংখ্যা পদ্ধতির পূরক দুটি হবে 10’s কমপ্লিমেন্ট এবং (10–1)’s বা 9’s কমপ্লিমেন্ট। এভাবে সকল সংখ্যা পদ্ধতির দুটি করে পূরক পদ্ধতি থাকবে r’s কমপ্লিমেন্ট এবং (r–1)’s কমপ্লিমেন্ট।

2586 views Answered

Related Questions

Next steps