1 Answers
ফৌজদারী কার্যবিধির ৩৫২ ধারা অনুসারে আদালত সবার জন্য উন্মুক্ত থাকবে। যতক্ষণ পর্যন্ত সেখানে সুবিধাজনক স্থান সংকুলান হয় ততক্ষণ পর্যন্ত সেখানে সর্বসাধারণের প্রবেশাধিকার থাকতে পারে। তবে বিচারকারী জজ বা ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে কোন বিশেষ মামলার অনুসন্ধান বা বিচারের যে কোন পর্যায়ে নির্দেশ দিতে পারেন যে, আদালত কর্তৃক ব্যবহৃত কামরা বা ভবনে সর্বসাধারন বা বিশেষ ব্যক্তি প্রবেশ বা অবস্থান করতে পারবে না। এইরুপ বিচারকের খাস কামরায় বিচার কার্য পরিচালনাকে ক্যামেরা ট্রায়েল বা রুদ্ধদ্বার কক্ষে বিচার বলা হয়। এক্ষেত্রে ক্যামেরা বলতে বিচারকের খাস কামরা, চেম্বার বা এজলাসের পাশে বিচারকের ব্যক্তিগত বসার কক্ষকে বুঝানো হয়েছে। যেমন- কিশোর অপরাধের বিচার, নারী নির্যাতন মামলার বিচার ক্যামেরা ট্রায়েল হয়।