1 Answers

অপরাধ আমলে গ্রহণের সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা সম্ভব নয়। অপরাধ আমলে গ্রহণ বলতে কোন বিষয় সম্পর্কে বিচারিক শুনানিকে বুঝায়। অর্থাৎ আদালত বা বিচারকের কোন বিষয় সম্পর্কে বিচারিক নজরে আনয়ন করাকে বুঝায়। প্রতিটি অপরাধের ঘটনা ও পরিস্থিতির উপর নির্ভর করে কখন তা আমলে নিতে হবে। 1 SCR 953 মামলার সিদ্ধান্তে প্রকাশ পায়, অপরাধ আমলে গ্রহণের সাথে কোন আনুষ্টানিক কার্যক্রম গ্রহণ জড়িত থাকে না। ম্যাজিস্ট্রেট কোন অপরাধ সম্পর্কে তার বিচারিক মনোনিবেশ প্রয়োগ করলেই অপরাধ আমলে গ্রহণ হয়ে যায়। বাস্তবে ম্যাজিস্ট্রেট যখন কোন অভিযোগ সম্পর্কে পরবর্তি কার্যক্রম গ্রহণের লক্ষে তার বিচারিক মনোনিবেশ প্রদান করেন তাই অপরাধ আমলে গ্রহণ। যখন ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করেন বা ফৌজদারী কার্যবিধির ২০৪ ধারা অনুসারে যখন অভিযুক্তের প্রতি সমন ইস্যু করেন তখন অপরাধ আমলে গ্রহণ সম্পন্ন হয়। কোন অপরাধ আমলে গ্রহণের পর অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ মামলায় আনুষ্টানিক ভাবে বিচার বিভাগীয় কার্যধারার পক্ষ হিসাবে পরিগণিত হয়। ফৌজদারী কার্যবিধির ১৯০ ধারা মতে অপরাধ আমলে গ্রহণ প্রধানত তিনটি উপায়ে হতে পারে। যেমন- ১) নালিশের ভিত্তিতে, ২) পুলিশ রিপোর্টের ভিত্তিতে, ৩) অন্য কোন তথ্য বা বিচারকের স্বীয় জ্ঞানের ভিত্তিতে।

3354 views