1 Answers
নিষেধাজ্ঞা হল একটি বিচারবিভাগীয় কার্যক্রম যেখানে কোন পক্ষকে নির্দিষট কোন কাজ করা বা করা হতে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়। ইংল্যান্ডের ইকুইটি আদালতের একটি যুগান্তকারী সৃষ্টি হল এই নিষেধাজ্ঞা। আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা (Discretionary Power) প্রয়োগ করে এই নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন।নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা বা না করা আদালতের সুবিবেচনার উপর নির্ভরশিল। কেউ অধিকার হিসাবে নিষেধাজ্ঞা দাবী করতে পারেনা। নিষেধাজ্ঞার প্রকারভেদঃ ১) অস্থায়ী নিষেধাজ্ঞা (Temporary Injunction) ২) চিরস্থায়ী নিষেধাজ্ঞা (Perpetual Injunction) ৩) অন্তর্বতিকালীন নিষেধাজ্ঞা (Ad-interim Injunction) ৪) নিষেধমূলক নিষেধাজ্ঞা (Prohibitory Injunction) ৫) আদেশমূলক নিষেধাজ্ঞা (Mandatory Injunction)
4091 views
Answered