1 Answers
হাদীস শব্দের আভিধানিক অর্থঃ কথা, বাণী, সংবাদ, বিষয়, অভিনব ব্যাপার ইত্যাদি । পারিভাষিক ও প্রচলিত অর্থঃ ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন, আচরণ এমনকি তাঁর দৈহিক ও মানসিক কাঠামো সংক্রান্ত বিবরণকেও হাদীস বলে । ইমাম রাগেব ইসপাহানী স্বীয় গ্রন্থ মুফরাদাতে বলেন: অস্তিত্ববিহীন বস্তুর অস্তিত্ব লাভ করার নাম হাদীস ও হুদুস, সেটা শরীরী হোক কিংবা অশরীরী। শ্রবণ কিংবা অহীর সূত্রে ঘুমে অথবা জাগরণে মানুষের কাছে পৌছে এমন প্রত্যেক কথাকে হাদীস বলা হয়। শরীয়তের পরিভাষায় হাদীস শাস্ত্রের বিশারদগণ প্রায় সমার্থবোধক সংজ্ঞা প্রদান করেছেন। শাহ আব্দুল আযীয মুহাদ্দিস দেহলভী (র) বলেন: সমগ্র মুহাদ্দিসগণের পরিভাষায় নবী (স) এর কথা, কাজ ও অনুমোদনকে হাদীস বলা হয়। বুখারীর ভূমিকায় বলা আছে: হাদীস এমন জ্ঞান যার দ্বারা নবী (স) এর কথা, কাজ ও অবস্থা সম্পর্কে জানা যায়। আল্লামা বদরুদ্দীন আইনী বলেন: ইলমে হাদীস এক বিশেষ জ্ঞান যার মাধ্যমে নবীর কথা, কাজ ও অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়া যায়। উপরোল্লেখিত বর্ণনায় প্রামাণ হয় যে, রাসূল (স) তাঁর নবুয়্যতী জীবনে যা কিছু বলেছেন, করেছেন এবং অন্যের কথা বা কাজের অনুমোদন ও সমর্থন করেছেন তা হাদীস।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy