3 Answers

পীর সাহেব চরমোনাই বরিশালের বিখ্যাত আধ্যাত্মিক সাধকপুরুষ মাওলানা সাইয়েদ মুহাম্মদ ইসহাক (রহ.) প্রবর্তিত চিশতিয়া সাবিরিয়া ইমদাদিয়া রশিদিয়া তরিকার প্রধানের উপাধি। এই সূত্রে তিনি তরিকার মুরিদানের সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি-এর প্রধান হবেন। তাঁকে সাংগঠনিকভাবে আমীরুল মুজাহিদীন বলা হয়। নির্বাচন পদ্ধতিঃ পীরের ওফাত হলে বা প্রকাশ্যে শরিয়তবিরোধী কার্যকলাপের দরুন তিনি অপসারিত হলে বাংলাদেশ মুজাহিদ কমিটির মজলিসে খাস ও খলিফাগণের সংখ্যাগরিষ্ঠদের সিদ্ধান্তে নতুন পীর মনোনীত হন। নতুন পীর হিসেবে যিনি মনোনীত হবেন তাঁকে অবশ্যই মরহুম পীর সাহেবের খলিফা হতে হবে।

3511 views Answered

উনার নাম আলহাজ্ব মুফতি রেজাউল করিম।

3511 views Answered

মাওলানা সাইয়েদ মুহাম্মদ ইসহাক(১৯১৫ - ১৯৭৭) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত পীর ও রাজনৈতিক ব্যক্তিত্ত্ব। তিনি পীর সাহেব চরমোনাই নামে পরিচিত এবং বর্তমানে বহুল পরিচিত চরমোনাইয়ের চিশতিয়া সাবিরিয়া ইমদাদিয়া রশিদিয়া তরিকার প্রবর্তক ও প্রথম পীর। এ তরিকার দ্বিতীয় পীর তার সন্তান মাওলানা ফজলুল করীমেরমৃত্যুর পর তিনি অনুসারীদের মাঝে 'দাদা হুজুর' নামে অভিহিত হন।

3511 views Answered

Related Questions

Next steps