1 Answers
#9 রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন-ভাতা ও সুবিধা প্রায় দ্বিগুণ করে পৃথক দুটি বিল পাস করেছে জাতীয় সংসদ।
বুধবার সংসদ অধিবেশনে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত বিল দুটি পাসের প্রস্তাব উত্থাপন করেন সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পরে বিল দুটি কণ্ঠভোটে পাস হয়।
পাস হওয়া বিল দুটি হচ্ছে- ‘রাষ্ট্রপতির (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬’ এবং ‘প্রধানমন্ত্রীর (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬’।
আগামীকাল বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে স্পিকার, ডেপুটি স্পিকার ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত ‘স্পিকার ও ডেপুটি স্পিকারের (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬’, ‘মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬’ এবং ‘সংসদ সদস্যদের (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬’ পাস হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২ মে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবং এমপিদের বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা বাড়ানোর প্রস্তাব সম্বলিত পাঁচটি পৃথক বিলের ওপর আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত জাতীয় সংসদে প্রতিবেদন পাঁচটি পৃথকভাবে উপস্থাপন করেন। প্রতিবেদনে বিল পাঁচটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়েছিল। কমিটির সুপারিশসহ বিল দুটি পাসের প্রস্তাব উত্থাপন করলে বিরোধী দলের সদস্যরা আপত্তি জানান। তারা বিল দুটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করলে তা কণ্ঠভোটে নাকচ হয়।
রাষ্ট্রপতির (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিলে রাষ্ট্রপতির বেতন ৬১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া সুবিধাদি ১ লাখ ৫০ হাজার টাকার পরিবর্তে ২ লাখ ৭০ হাজার টাকা করা হয়েছে। আর
রাষ্ট্রপতি বিমানে ভ্রমণ করলে তার বীমার জন্য আগের ১৫ লাখ টাকার পরিবর্তে ২৭ লাখ টাকা হারে তা পাবেন। তবে রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিলে আগের মতোই ২ কোটি টাকা থাকবে।
প্রধানমন্ত্রীর (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিলে প্রধানমন্ত্রীর বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সুবিধা ও ভাতা বাড়িয়ে যথাক্রমে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা এবং ১ লাখ ৪০ হাজার টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী বেসরকারি বাড়িতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ পাবেন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা। বিমান ভ্রমণের বীমার সীমা বাড়িয়ে ১৪ লাখ টাকার পরিবর্তে ২৫ লাখ টাকা করা হয়েছে। এ ছাড়া ঢাকার বাইরে গেলে প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা ও স্বেচ্ছাধীন তহবিলের আকার ১ কোটি টাকা থেকে বাড়িয়ে দেড় কোটি টাকা করা হয়েছে।
বিলগুলোর উদ্দেশ্য ও কারণসম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫ মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় এবং দেশের সামগ্রিক আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিত বিবেচনায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মানননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন ও অন্যান্য সুবিধা সামঞ্জস্য রক্ষা করে পুণঃনির্ধারণের লক্ষ্যে বিদ্যমান আইনের অধিকতর সংশোধনের জন্য সংশ্লিষ্ট বিল উপস্থাপন করা হলো।
ওই বিলের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, নতুন হারের এই বেতন কার্যকর হয় গত বছরের পয়লা জুলাই থেকে। তবে ভাতা কার্যকর হবে চলতি বছরের পয়লা জুলাই থেকে। এর আগে ২০০৯ সালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন বাড়ানো হয়েছিল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy