1 Answers
অনেক সময় যৌনমিলন অস্বস্তিকর হতে পারে। এর মানে হলো আপনার যৌনাঙ্গে পরিমান মত রস নিষ্কৃত হয়নি অথবা আপনাকে অন্য যৌন আসন চেষ্টা করতে হবে। এটার মানে এও হতে পারে আপনার সঙ্গী খুব দ্রুত যাচ্ছেন এবং বেশি চাপ দিচ্ছেন অথর্ব আপনি ঘাবড়ে গেছেন (নার্ভাস)। এই যন্ত্রনা উপরের সবগুলো কারনের সমন্বয়েও হতে পারে। যদি আপনি ব্যথা অনুভব করেন তাহলে মিলন থামিয়ে দিন এবং আপনার সঙ্গীকে এ বিষয়ে অবহিত করুন। কিছু পরিমান লুব্রিকেটর ব্যবহার অথবা আসন পরিবর্তন করে পুনরায় চেষ্টা করুন। যদি সবকিছুর পরও ব্যথা না যায় তাহলে মিলন করা ঠিক হবেনা। ব্যথার বিষয়টি কখনো স্বামীর কাছ থেকে লুকাবেন না। সেও চাইবেনা আপনাকে কষ্ট দিয়ে আনন্দ উপভোগ করার। যৌনমিলনে সবসময় ব্যথা অনুভুত হলে অবশ্যই ডাক্তারের সাথে দেখা করুন। ডাক্তার পরীক্ষা করে আসল কারন এবং প্রতিকার জানাবে আপনাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy