1 Answers
এখানে আরশি নগর বলতে সাইজি নিজের আত্মাকে এবং মনের অসীম জগতকে বুঝিয়েছেন। আরশি অর্থ আয়না বা দর্পণ এবং নগর অর্থ শহর।সাইজি চোখ বুঝে সুরের মূর্ছনায় ডুবে যেতেন বলতেন " বাড়ির পাশে আরশিনগর সেথায় এক পরশি বসত করে " তিনি বলতে চেয়েছেন তার কল্পনার জগতে যে লালন বাস করে তার অস্তিত্ব অনুভব করতে পারেন কিন্তু কোনদিন তাকে দেখার ভাগ্য তার হয়নি তাই তো গেয়ে উঠেন " একদিনও না দেখিলাম তারে "আমাদের সবারই একটি স্বপ্নের জগত থাকে এবং আমরা সবাই সেখানে নিজের মত করে রাজ্য সাজিয়ে নেই কিন্তু সেই মায়াবী জগতের কোন কিছুই আমরা বাস্তবের মুখোমুখি করতে পারি না।
2590 views
Answered