1 Answers
মানুষের দৃষ্টিশক্তির বৈশিষ্ট্য হলো তার অসাধারণ দক্ষতা। সে অন্ধকারেও যেমন দেখতে পারে না, তেমনি আবার তীব্র আলোতে তেমন দেখতে পারে না।
যে সব ক্যামেরা দিনের আলোয় ভালো কাজ করে সেগুলো অন্ধকারে প্রায় অকেজো। আবার কম আলোতে ভালো কাজ করে যে সব ক্যামেরা সেগুলো প্রবল আলোতে ভালো কাজ দেয় না।
মানুষের চোখ কিন’ আলো-অন্ধকার নির্বিশেষে কাজ করে। তবে আলো থেকে হঠাৎ আলোতে গেলে প্রথমে কিছুই দেখা যায় না। মনে হয় চোখ বুঝি একেবারে অন্ধ হয়ে গেল। কয়েক মিনিট পর ধীরে ধীরে সব দৃশ্যমান হয়।
চোখ আলো অনুভব করে রড ও কোন নামক দুধরনের সেল বা অণুর সাহায্যে। কোন সেল তীব্র আলোয় রঙের অস্তিত্ব ধরতে পারে আর রড সেল স্বল্প আলোয় সাদা-কালো দৃশ্য দেখতে পায়। তা ছাড়া রড সেলে রডপসিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা ফোটন শুষে নিয়ে আলোর অস্তিত্ব উপলব্ধি করে।
রডপসিন অণু যখন ফোটন অণু শেষণ করে তখন সে রেটিনাল ও অপসিন অণুতে বিভক্ত হয়ে যায়। এ দুটি বিভক্ত অণু পরে আবার বেশ ধীর গতিতে সম্মিলিত হয়ে রডপসিন অণুতে পরিণত হয়। তাই যখন আমরা তীব্র আলোতে দেখি তখন সবগুলো রডপসিন রেটিনাল ও অপসিনে বিভক্ত হয়ে যায়।
এ অবস্তায় যদি আমরা কোনো অন্ধকার ঘরে ঢুকি তাহলে প্রথমে চোখে কিছুই দেখা যায় না, কারণ যথেষ্ট আলো না থাকলে কোন দেখতে পারে না আর রডে কোনো রডপসিন থাকে না বলে রডও অকার্যকর।
তবে ধীরে ধীরে রেটিনাল ও অপসিনে বিভক্ত অণুুগুলো সম্মিলিত হয়ে আবার রডপসিনে পরিণত হতে থাকে এবং তখন আবার অন্ধকারেও দেখা সম্ভব হয়। এজন্যই অন্ধকারে ও আলোতে অভ্যস্ত হতে চোখের কিছু সময় লাগে।
তথ্য সূত্র : বিজ্ঞানের রাজ্যে রহস্যভেদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy