1 Answers
ভাতে রয়েছে ফ্যাট, প্রোটিন, ভিটামিন এবং মিনারেল। শুধু তাই নয় চালের বেশির ভাগ জুড়েই রাজত্ব করছে কার্বোহাইড্রেট। তাই তো ডায়াটেশিয়ানরা ভাতকে মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার হিসেবে বিবেচিত করে থাকেন। আর একথা তো সকলেরই জানা যে আমাদের শরীরের কমর্ক্ষমতা বাড়াতে কার্বোহাইড্রটের গুরুত্ব অপরিসীম। তাই তো যারা সারা দিন ব্যাপী কর্মচঞ্চল থাকতে চান তাদের জন্য ভাত খাওয়াটা জরুরি। তবে একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে, কিছু ধরনের কার্বোহাইড্রেট বাস্তবিকই মেদ বাড়ায়। যেমন- সাধারণ চালের ভাত বেশি খেলে ওজন বাড়ার আশঙ্কা থাকে। কিন্তু ব্রাউন রাইস খেলে অতটা ওজন বাড়ে না। শুধু তাই নয়, সাদা ভাতের তুলনায় ব্রাউন রাইসে ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট অনেক বেশি পরিমাণে থাকে। ফলে নিয়মিত লাল চালের ভাত খেলে ওজন বাড়ার সম্ভবনা থাকে না বললেই চলে। প্রসঙ্গত, কোনও ধরনের ভাতেই ফ্যাটের পরিমাণ বেশি থাকে না। তাই শুধুমাত্র ভাত খেয়ে কেউ মোটা হয়ে যান না। ভাতের সঙ্গে অন্য রিস্ক ফ্যাক্টরগুলি যুক্ত হলে, তবেই মোটা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। আর এ কারণেই বিশেষজ্ঞরা সব সময় অল্প পরিমাণে ভাত খাওয়ার পরমার্শ দেন। সুতরাং সবশেষে একথাই বলতেই হয় যে, সাদা ভাতের পরিবর্তে লাল চালের ভাত খান। আর যদি সাদা ভাত খেতেই হয়, তাহলে তা খান পরিমিত হারে। একথা ভুলে যাবেন না যে মাত্রাতিরিক্ত কোনও জিনিসই শরীরের জন্য ভাল নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy