3 Answers
নারকেল তেল ও কর্পূরের তেল নানা ভেষজ গুণে সমৃদ্ধ। আধা কাপ নারকেল তেলের মধ্যে এক চা-চামচ কর্পূরের তেল নিয়ে একটা বোতল বা পাত্রে রাখুন। খেয়াল রাখতে হবে যাতে বোতলের মুখ ভালো করে লাগানো থাকে বা পাত্রটির ঢাকনা ঠিকঠাক আটকানো থাকে, যাতে ভেতরে বাতাস না ঢোকে। শুষ্ক স্থানে এভাবে রাখা পাত্র থেকে কিছুটা তেল নিয়ে প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে মাথায় দিন। মিনিট দশেক ধরে ঘষে ঘষে চুলের গোড়ায় মাখুন। সকালে ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে টানা দুই সপ্তাহ ব্যবহার করে উপকার পেলে ধীরে ধীরে এটা একদিন পর পর মাখুন বা আরও কমিয়ে দিন।
2741 views
Answered
- চুলের খুশকি দূর করার ঘরোয়া উপায়ঃ
- সপ্তাহে একদিন পেয়ারা পাতা বেটে চুলে লাগাবেন। ঘন্টাখানেক পর তা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এতে চুল পড়া কমবে এবং স্থায়ী খুশকি দূর হবে।
-
কোনো শ্যাম্পু, জেল, ঔষধ কিংবা নিম্নমানের তেল ব্যবহার করার প্রয়োজন নেই।
-
কালোজিরার তেল, জলপাইয়ের তেল, নারিকেল তেল বা আমলকির তেলের ব্যবহার চুলের জন্য অত্যন্ত উপকারী।
-
প্রতিদিন গোসলের সময় চুলকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিবেন।
- চুলের প্রতি বিশেষভাবে যত্নবান হোন। আর চুলকে করে তুলুন খুশকিমুক্ত ও লাবণ্যময়। ভালো থাকবেন। ধন্যবাদ।
2741 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy