ডেকাসন কী ব্যথার ঔষধ?
1 Answers
ডেকাসন হলো Dexamethasone গ্রুপের ঔষধ এটি ব্যাথার ঔষধ নয়, এবং ডেকাসন ওজন বাড়ানোর ঔষধও নয়, অনেক ধরণের সমস্যায় এই ডেক্সামেথাসন ব্যবহার হয়ে থাকে, কিছু কিছু রোগের ক্ষেত্রে নির্দিষ্ট ঔষধে কাজ না হলে তখন ডেক্সামেথাসন ব্যবহারে উপকৃত হয়ে থাকে, আপনার ক্ষেত্রে সেটাই হয়েছে তাই আপনি ডেক্সামেথাসন সেবনে আপনার ব্যথা ও জয়েন্ট জ্যাম সেরে গেছে। তবে এই সেরে যাওয়া ক্ষণস্থায়ী হতে পারে। এই ডেক্সামেথাসন একটি জীবন রক্ষাকারী স্টেরয়েড ঔষধ। কিন্তু এটির অপব্যবহারে জীবনহানীও ঘটতে পারে। এটি হাঁপানি, বাত, চুলকানি, ত্বকের সমস্যা, একজিমা, অ্যালার্জি, স্নায়ুতন্ত্র, শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্রের সমস্যা, দীর্ঘস্থায়ী চর্মরোগ, মস্তিষ্কের সেরিব্রাল ইডিমা, সহ বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে প্রয়োজন বুঝে ডাক্তারগন ডেক্সামেথাসন সাজেস্ট করে, এবং মুমূর্ষু রোগী ক্ষেত্রে ব্যবহার হওয়া সহ নির্দিষ্ট কোনো ঔষধ যদি ঐ রোগের ক্ষেত্রে কাজ না করে তাহলে সেটির কার্যকারিতা বাড়াতে ডেক্সামেথাসন স্বল্প সময়ের জন্য সাজেস্ট করা হয়। তাই এটি সেবন করা কালীন আপনি সুস্থ ফিল করবেন, আপনার মন প্রফুল্ল থাকবে। কিন্তু বন্ধ করা মাত্রই আপনি সমস্যা ফিল করা শুরু করবেন বিশেষ করে অরুচি সর্বপ্রথম দেখা দিবে, এছাড়াও বিভিন্ন সমস্যা দেখা দিবে, দীর্ঘদিন সেবনে হাড় ক্ষয় রোগাক্রান্ত হয়ে যেতে পারেন, তাই এটি দ্রুত বন্ধ করে একজন রেজিস্টার্ড চিকিত্সকের পরামর্শ নিন।