রাজা ও নাপিতের লটারি?

এক রাজার মেয়ে প্রেম করে এক নাপিতের ছেলের সাথে। রাজা জানতে পেরে নাপিতের ছেলেকে শর্ত দেয় যে,আমি একটা লটারি করবো। লটারিতে লেখা থাকবে বিয়ে আর গলা কাটা।যদি বিয়ে উঠে তাহলে বিয়ে আর গলা কাটা উঠলে গলা কাটা হবে। রাজা চালাকি করে সবগুলোতে লিখলো গলা কাটা। এখন প্রশ্ন হলো, নাপিতের ছেলেকে লটারিতে অংশ গ্রহণও করতে হবে এবং ওখান থেকে বাঁচতেও হবে।সেটা কিভাবে?
2913 views

2 Answers

রাজা নাপিতের ছেলেকে শর্ত দেয় বিয়ে বা গলা কাটা হবে।এখানে রাজা নাপিতে ছেলেরই গলা কাটবে তা কিন্তু বলে নাই ।আর কিসের  বা কার গলা কাটবে  তার উল্লেখ নাই। তাই রাজা অন্য কিছুর গলা কটার কথা বলতে পারেন। রাজা গরুর, ছাগল বা মুরগীর গলা কাটতে পারেন ।আর নাপিতে ছেলে রাজাকে এই যুক্ত‌ি তর্ক দিয়ে বাঁচতে পারবেন ।  ধন্যবাদ!!

2913 views Answered

নাপিতের ছেলে ইচ্ছেমতো যেকোন লটারির কাগজ তুলে নিয়ে কাওকে না দেখিয়ে কাগজটি নষ্ট করে ফেলবে (মুখে দিবে বা অন্য কোনভাবে)। 

এবার নাপিতের ছেলে বলবে অন্য কাগজটি দেখতে। অন্য কাগজে যা থাকবে, নিশ্চয়ই নাপিতের ছেলের কাগজে তার বিপরীত থাকবে (যেহেতু লটারিতে দুইটি অপশন)। এখন যেহেতু অন্য কাগজে গলা কাটা লেখা আছে, সবাই ধরে নেবে নাপিতের ছেলের তোলা কাগজে বিয়ে লেখা ছিল।


এভাবে নাপিতের ছেলে লটারিতে অংশগ্রহন করেও বেঁচে যাবে।

2913 views Answered

Next steps