1 Answers

একদিনের জন্য থাকা বৈধ নয়। কারণ হাদীস শরীফে এসেছে, ‘‘কোন পুরুষ নিজ স্ত্রীকে তার শয্যার দিকে ডাকলে সে যদি তাতে সাড়া না দেয় অতঃপর সে তার উপর রাগান্বিত হয়ে রাত্রি যাপন করে তা হলে ফিরিশ্তারা তার উপর লা’নত করতে থাকে যতক্ষণ না সে সকালে উপনীত হয়’’। তাহলে আপনি যদি তার সাথে রাগ করে কথা না বলেন বা তার থেকে আলাদা থাকেন আর স্বামী আপনার প্রয়োজন অনুভব করেও কাছে না পায় তাহলে সেটা কীভাবে জায়েয হবে। তাছাড়া অন্যায়ভাবে কোন মুসলমান ভাইয়ের সাথে কথা না বলে তিন দিন অতিবাহিত করা হারাম। হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, পারস্পরিক সম্পর্ক ছিন্ন করো না, পরস্পর পশ্চাতে লেগো না, হিংসা-বিদ্বেষ ও ঘৃণা পোষণ করো না। হে আল্লাহর বান্দারা! তোমরা ভাই ভাই হয়ে থাক। কোন মুসমানের জন্য তার মুসলামান ভাইকে তিন দিনের অধিক পরিত্যাগ করা হালাল নয়। -সহীহ বুখারী ও সহীহ মুসলিম

3065 views Answered

Related Questions

Next steps