১৭ বছরে এক্সিডেন্টে ৩টা দাত পরে যায়, এখন ২০ বছর চলতেছে?
নিয়ম অনুযায়ী দাঁত দুবার উঠে, মনে হয় না দাঁতগুলো এখন আর উঠবে, আমি যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ কি নতুন দাঁত দিবেন আমাকে? আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে তিন বছর ধরে অনেক চেয়েছি আল্লাহর কাছে, আমার বিশ্বাস আল্লাহ দান করবেন আমাকে।
2886 views
2 Answers
ভাই আল্লাহর কাছে দুআ করলে তা আল্লাহ ফেলে দেন না এমন আত্মবিশ্বাস থাকায় আপনাকে ধন্যবাদ। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমার কাছে দুআ চাও আমি দুআ কবূল করব।
হাদীসে দুআ কবূল হওয়ার কিছু মুহূর্তের কথা এসেছে- আপনি সে সময়গুলো লক্ষ্য রেখে দুআ করতে পারেন। আশা করি মহান আল্রাহ আপনাকে বঞ্চিত করবেন না। সে সময়গুলো হলো
- কোন নেক আমল করার পর দুআ করা।
- পাঁচ ওয়াক্ত নামাযের পর কৃত দুআ।
- শেষ রাতের দুআ।
- শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত মধ্যবর্তী সময়ের দুআ।
- আযান ও ইকামতের মধ্যবর্তী সময় দুআ করা। ইত্যাদি।
উল্লেখ্য, দুআ কবূল হওয়ার জন্য আহার হালাল হওয়া অন্যতম শর্ত।
2886 views
Answered
সাধারণত ১৮ থেকে ২২ বছরের মধ্যে নতুন দাঁত গজানোর সম্ভাবনা রয়েছে,কারণ এই সময়ে পেরিওডন্টাল টিস্যু বৃদ্ধি লাভ করে বলে ধারণা করা হয়। সেক্ষেত্রে আপনার দাঁত ওঠার সম্ভাবনা রয়েছে। আল্লাহর কাছে দুআ করলে তা আল্লাহ ফেলে দেন না। তাই আল্লাহর কাছে চান।
2886 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy