বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত প্রশ্ন?

কমার্স নিয়ে HSC পাস করে আইন অনুষদে পড়ার জন্য ঢাবি,জাবি,জবি,রাবি,চবি,খুবি এগুলোর কোনটির কোন ইউনিটে আবেদন করতে হবে?আর পরীক্ষা দিলেই কি আমি আইন বিভাগ পাব?আইন বিভাগ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে?
2860 views

1 Answers

প্রথমত আইন অনুষদ এ পড়ার জন্য কোন ইউনিট এ পরীক্ষা দিতে হবে সেটা সার্কুলার না দেখে বলা যাবেনা। একেকটা বিশ্ববিদ্যালয়ে একেক ইউনিট এ আইন অনুষদ রয়েছে।  দ্বিতীয়তঃ পরীক্ষা দিলেই আপনি আইন অনুষদ এ পড়তে পারবেন না। আইন বিভাগ পাওয়ার জন্য প্রথমত আপনাকে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ার চেষ্টা করতে হবে। এরপর যখন বিষয় নির্বাচনের জন্য চয়েজ দিতে বলবে তখন সবার আগে বা সর্বপ্রথম আইন অনুষদ নির্বাচন করতে হবে। তাহলেই আইন অনুষদ পাওয়ার সম্ভবনা বেশি থাকবে। আশা করি আপনাকে আপনার প্রশ্নের উত্তর বুঝাতে পেরেছি। এরপরেও বুঝতে না পারলে মন্তব্য করুন। ধন্যবাদ।

2860 views Answered

Related Questions

Next steps