মেঘমুক্ত আকাশ দেখতে নীল হয় কেন?
2831 views

1 Answers

আসলে আকাশের কোন রঙ নেই। এটা হয়ে থাকে নীল আলোর বিক্ষেপণের কারনে,বিষয়টা ব্যাখা করা যাক। সূর্য্যের আলো সাতটি রঙ্গের সমষ্টি। মূলত তরঙ্গ দৈর্ঘের ভিন্নতার কারনে আমাদের চোখে রঙের তারতম্য ঘটে এবং আমরা বিভিন্ন রঙ দেখতে পাই। সূর্য্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট তের সেকেন্ড। আলোকরশ্মি বায়ুমন্ডলে প্রবেশ করার পর সুক্ষ ধূলিকণা ও গ্যাসীয় অনুর উপর আপতিত হয়। তখন সূর্য্যরশ্মির বিক্ষেপন ঘটে। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম তা তত বেশী বিক্ষেপিত হয়। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম। তাই নীল আলো বায়ুমন্ডল ভেদ করে সহজে আমাদের চোখে এসে পৌঁছায়। সেজন্য যখন আমরা আকাশের মেঘমুক্ত দিকে তাকাই তখন আকাশ নীল দেখি।

2831 views