উপদেশ চাইবিস্তারিত...?

আমি উচ্চমাধ্যমিক 1st year এ পড়ি,HSC তে A+ পাওয়ার জন্য কিভাবে পড়ব। বি.দ্র. আমি SSC তে জিপিএ-৫ পেয়েছি এবং Scince এর Student.
2839 views

3 Answers

যদি আপনার অধম্য চেষ্টা থাকে তাহলে আপনি আপনার আশা পূরণ করতে পারবেন।আমার মতে আপনি s.s.c তে প্লাস পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আপনি জানেন কিভাবে কি করতে হয়। তাই সময় নষ্ট না করে দিনে ১০ ঘন্টা লেখা পড়া করুন। কোন রকম ফাকি দিবেন না। জাস্ট ১০ ঘন্টা লেখা পড়া করবেন। যে বিষয় গুলাতে গ্যাপ আছে সে গুলাতে বেশি সময় দিবেন  m.c.q এর দিকে নজর দিবেন বেশি তাহলে c.q এ তে চাপ কম থাকবে। আপনি নিজের মত করে একটা রুটিন করে নিন। সাথে ৫ ওয়াক্ত সালাত সময় মত আদায় করুন। আশা করছি আপনার মনের আশা পূরণ হবে।

ধন্যবাদ।

2839 views Answered

অভিনন্দন এসএসসি তে  এ+ পাওয়ার  জন্য । এইচএসসি তে এ+ পাবে ইনশাআল্লাহ। কলেজ বন্ধ করা যাবে না এবং  মনোযোগ দিয়ে নিয়মিত ক্লাস করতে হবে । স্যারদের কাছাকাছি  থাকতে চেষ্টা করবে।       

2839 views Answered

পদার্থ বিজ্ঞান , রসায়ন , গণিত এসব বিষয়ের সকল সূত্রগুলো একটি খাতায় লিখে বারবার পড়ার মাধ্যমে খুব ভালোভাবে মুখস্হ করে ফেলবেন।আর জীব বিজ্ঞানের চিত্রগুলো বারবার আকানোর মাধ্যমে বোঝার চেষ্টা করবেন।প্রতিটি টপিক খুব মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়বেন।গাণিতিক সমস্যাগুলো বারবার প্রাকটিস করবেন।নিয়মিত ৮ থেকে ১০ ঘন্টা পড়ালেখা করবেন।আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন।

2839 views Answered

Next steps