1 Answers
রোগ হলে আমরা বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে থাকে। ঔষধ হচ্ছে সালফাড্রাগস যা আমরা রসায়ন শিল্প ব্যবহার করে তৈরি করতে পারি। ঔষধ এর উপাদান, উৎপাদন সবকিছুর সাথে রসায়ন জড়িত। মানবদেহের ঔষধ এর ক্রিয়া নানারকম রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সাধিত হয়। আমরা জ্বর সর্দি কাশিতে প্যারাসিটামল নামক ঔষধ ব্যবহার করি। তা একটি রাসায়নিক যৌগ। প্যারাসিটামল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেহের তাপমাত্রা, ব্যথা হ্রাস করে। পাকস্থলীর এসিডিটি হ্রাস করার জন্য আমরা যে এন্টাসিড ঔষধ খেয়ে থাকে তা হচ্ছে ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এছাড়া হাম, পোলিও, যক্ষা, ধনুষ্টংকার, হেপাটাইটিস- বি ইত্যাদি রোগের জন্য প্রস্তুত সকল অ্যান্টিবায়োটিক রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি করা হয়।
1776 views
Answered