এত টাকার ব্যাপার, প্রতারনা, ফাঁদ নাকি সত্যি?
2 Answers
ভাই আপনি কোন যুগে আছেন? নেটে এই ধরণের স্প্যামিং করা বহু পুরনো কৌশল। আজ থেকে প্রায় 7/8 বছর আগে এগুলো বেশ ভাল কাজে দিত। এখন সবাই সচেতন হওয়াতে আর খুব একটা কাজে দেয় না। আপনি এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফলে ঐ বদমাইশটাকে কষে দুটো বকা দিন। দেখবেন পালাবে। মার্কিন সিটিজেন, আর যুদ্ধে নিয়োজিত আছে সৈনিক হিসেবে তার কোন দায় পড়েনি বাংলাদেশী একটা ছেলের সাথে বসে বসে প্রেম প্রেম খেলবে। এটা খুবই হাস্যকর আর অযৌক্তিক একটা ব্যাপার। এরা প্রথমে আপনার সকল তথ্য নিবে। নিয়ে বলবে অমুক ঠিকানায় এত টাকা পাঠাও। পার্সেল পাঠানোর খরচ বলে এটা আপনার কাছ থেকে নিতে চাইবে। আমিও আগে এমন অসংখ্য ইমেইল দেখতাম স্প্যাম বক্স এ। বলত একজন বৃদ্ধা মহিলা। স্বামী সন্তান নেই। আমাকে সে খুব ভাল জানে। তার সকল সম্পত্তি আমার নামে উইল করে দিতে চায়। আর এজন্যে তাকে আমার চৌদ্দ গুষ্ঠির ঠিকানা দিতে হবে! ধোকাবাজি আর কাকে বলে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।
ফাঁদ হতে পারে আবার সত্যিও হতে পারে। জীবনের উপর এতোটা ঝুঁকি নেওয়া ঠিক হবেনা । বর্তমানে পারিবারিক সম্পর্ক ছাড়া আমেরিকা যাওয়ার জন্য খুব একটা সুযোগ নাই। আপনি প্রতারণার জালে আঁটকে পরবেন। বাংলাদেশের সবাই কি আমেরিকায় যায় ? বেশির ভাগ মানুষ আমাদের দেশের সকল মানুষের সাথে জীবন যাপন করছে। আপনিও থাকেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy