সিকিউরিটি কোম্পানি গুলো?

ফেসবুক, বিক্রয় ডটকম ইত্যাদি সাইট এ সিকিউরিটি কোম্পানির জব এর বিজ্ঞাপন দেখা  যায়। কিন্ত ফোন করে চাকরি করতে  চাইলে তারা কিছু  টাকা  দাবি করে। আমার এগুলো ধোঁকাবাজী মনে হচ্ছে। কারো সিকিউরিটি কোম্পানি তে জবের অভিজ্ঞতা থাকলে শেয়ার করেন প্লিজ। ধন্যবাদ। 
2766 views

2 Answers

সিকিউরিটি এমন একটি চাকরি যা মানুষ জীবন বাঁচানোর জন্য করে। 

এখানে যথেষ্ট ছিটিং বাটপাড়ি চলে। তবে সকল সিকিউরিটি কোম্পানীতে কম বেশী অগ্রিম টাকা দিতে হয়। এই টাকার পরিমাণ কোথাও 2500। কোথাও 3000। ঢাকা শহরের আনাচেকানাচে কত গুলো ছোট পোস্টার দেখতে পাওয়া যায় এগুলো সব সিকিউরিটি গার্ডের এড। এখানে বেতন যা লেখা আছে তা কিন্তু দেয়া হয় না। বিভিন্ন ছুতা নাতা দিয়ে 12 ঘন্টা ডিউটির জন্য মাত্র 8000 টাকা হারে বেতন দেয়া হয় তাও 15 তারিখ এ। 

বাংলাদেশে সকল চাকরিতে, সব খানে বেতন ভাতা নিয়ে আন্দোলন করার সুযোগ থাকলে ও এই খাতে আন্দোলন করার কোন সুযোগ নেই তাই এই সব কোম্পানি গুলো শুধু মাত্র নিজেদের স্বার্থ নিয়ে ব্যবসা করে যাচ্ছে। 

এখানে যারা চাকরি করে তারা শুধু বাঁচার তাগিদে চাকরি করে। 

ধন্যবাদ। 

2766 views Answered

Mim Force Guard LTD. একটি বিশ্বস্ত সিকিউরিটি কোম্পানি আপনি এখানে জব করতে পারেন।

2766 views Answered

Related Questions

Next steps