2 Answers

গলার উপরের ভাগে জয়েন্ট (ঢোক গিলার স্থান)  এর নিচে শিং এর মত দেখায় (স্পর্শ করলে) সেটাই থাইরয়েড গ্রন্থি। 

এই গ্রন্থিটি দেহের তাবত যন্ত্রের স্থিতি রক্ষা করে। 

ধন্যবাদ। 

2905 views Answered

থাইরয়েড হল দুইটি লোব দ্বারা গঠিত একটি অন্তঃক্ষরা গ্রন্থি যার অবস্থান গ্রীবাতে। পুরুষের এডাম'স এপলের ঠিক নিচে এর অবস্থান। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো মেটাবলিক রেট ও প্রোটিন সিন্থেসিসকে প্রভাবিত করে। থাইরয়েড হরমোনের মধ্যে ট্রাইডোথাইরোনাইন (T3) ও থাইরক্সিন  (T4) আয়োডিন ও টাইরোসিন দ্বারা গঠিত হয়।থাইরয়েড ক্যালসিটোনিন নামক এক ধরনের হরমোন তৈরি করে যা ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসে অবদান রাখে। 

থাইরয়েডের গঠন: একটি প্রজাপতি আকৃতির অঙ্গ। বাম ও ডানে দুই লোব ইস্থমুস দ্বারা সংযুক্ত থাকে।প্রাপ্ত বয়স্কে মানুষের থাইরয়েডের ওজন ২৫ গ্রাম,প্রতিটি লোব ৫ সেমি লমা, ৩ সেমি প্রশ্বস্ত এবং ২ সেমি পুরু। ইস্থমুস উচ্চতায় ও প্রশ্বস্ততায় প্রায় ১.২৫ সেমি হয়।নারীদের পিটুইটারি গ্রন্থি সাধারণত পুরুষের থেকে বড় , গর্ভাবস্থায় এই আকার বেড়ে যায়।ল্যারিংক্স ও শ্বাসনালী ঘেঁষে থাইরয়েড গ্রন্থি অবস্থিত।ইস্থমুসের গঠন শ্বাসনালীর দ্বিতীয় থেকে তৃতীয় নালী পর্যন্ত বিস্তৃত হয়। থাইরয়েড গ্রন্থির উপরের অংশ থাইরয়েড কার্টিলেজ এবং নিচের অংশ শ্বাসনালীর চতুর্থ থেকে ষষ্ঠ রিং পর্যন্ত যায়।থাইরয়েড গ্রন্থি একটি পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে।এই আবরণের বহিঃ ও আভ্যন্তরীণ আবরণ থাকে। বহিঃ আবরণ প্রিট্রাকিয়াল ফ্যাসিয়া পর্যন্ত বিস্তৃত হয়ে ক্রিকয়েড ও শ্বাসনালীর কার্টিলেজ পর্যন্ত যায়।

Thyroid
Anterior thyroid.jpg

Thyroid dummy.jpg

তথ্যসূত্রঃউইকিপিডিয়া।

2905 views Answered

Related Questions

Next steps