এর অংশক আমার মতে .07779 হওয়ার কথা। কিন্তু নবম-দশম শ্রেণির গণিত বইয়ের 90 পৃষ্ঠার 14 নং উদাহরণে এর অংশক দেওয়া .92221             এটি কিভাবে হলো???  আমাকে একটু ক্যালকুলেটরের ব্যাখ্যা দিবেন?

4909 views

1 Answers

অংকটা প্রথমে আমার কাছেও ভুল মনে হয়েছিলো।  কিন্তু ক্যালকুলেটর ব্যাবহার করলেই সমাধান হয়।।।  প্রশ্নটা ছিলো - 0.00836 এর পূর্ণক ও অংশক কত?  সমাধান- (বইয়ে যেভাবে দেওয়া আছে) [AC] [Log] [0.00836]= -2.07779 অর্থাৎ, এখানে পূর্ণক -2 ও অংশক 0.07779 হওয়ার কথা(আপনার মতে) কিন্তু একটা শর্ত রয়েছে যে,  পূর্ণক সর্বদা অঋণাত্মক হবে।।।  আমরা যদি -2.07779 কে বিশ্লেষণ করি  তাহলে দেখব, -2 - 0.07779।  অর্থাৎ লক্ষ্য করুন অংশক ঋণাত্মক হয়েছে।   -2 থেকে বিয়োগ করা হয়েছে।  একারণে এটা এপ্রোভাল নয়।  তাহলে আমাদেরকে .(দশমিক) এর পরের অংশ ধনাত্মক করতে হবে।  যদি, -3+0.92221 লিখি তাহলেও কিন্তু ফলাফল -2.07779 হয়।  দেখুন মান কিন্তু ঠিকই আছে। আমরা শুধু দশমিক এর অংশটা ধনাত্মক করলাম।  (যেহেতু অংশক ঋণাত্মক হতে পারেনা)  তাহলে,,, নিশ্চয়ই এখানে পূর্ণক -3 ও অংশক 0.92221 ।  [ বি.দ্র. বইয়ে 3 এর উপরে - চিহ্নটি দেওয়া হয়েছে] আশা করি বুঝতে পেরেছেন।  না বুঝলে অবশ্যই মন্তব্যে জানাবেন।  ধন্যবাদ       

4909 views

Related Questions