1 Answers
আন্তর্জাতিক ইসলামী্ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সংক্ষেপে আইআইইউসি বাংলাদেশের সরকার কর্তৃক অনুমোদিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়।[১] এটির স্থায়ী ক্যাম্পাস সীতাকুন্ডের কুমিরাতে অবস্থিত। [২] ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্ট (আইইউসি) এর তত্ত্বাবধানে থাকা এই বিশ্ববিদ্যালয়টি ১১ই ফেব্রুয়ারি ১৯৯৫ সালে বাংলাদেশের ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় [৩][৪] আইনের আওতায় অনুমোদন লাভ করে, এবং সেই বছর থেকেই এর কার্যক্রম আরম্ভ হয়। ২০০৪ সালে ইউজিসি চালিত একটি জরিপে এটি শীর্ষ ৯ টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান লাভ করে। বর্তমানে ৪০২ জন শিক্ষক (৩০৪ জন স্থায়ী) ও ১১ হাজার ৩৩৯ জন ছাত্র এবং সর্বমোট ৬০ একর আয়তনের ক্যাম্পাস নিয়ে এটি বাংলাদেশের বৃহত্তম বেসরকারী বিশ্ববিদ্যালয়। [৫]আন্তর্জাতিক ইসলামী্ বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাস চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরাতে অবস্থিত। সুবিশাল এলাকায় তিনটি আবাসিক হল, তিনটি একাডেমিক ভবন, পাঁচটি অনুষদ ভবন, একটি লাইব্রেরী ভবন, সেন্ট্রাল মসজিদ ও অডিটরিয়াম/লেকচার থিয়েটার নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy