3 Answers
ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, ফেলপসই সর্বকারের সেরা অলিম্পিয়ান।
সর্বকালের সেরা অলিম্পিয়ানের মর্যাদা পাওয়া যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি সাঁতারু চলমান রিও অলিম্পিকে টানা চার ইভেন্টে স্বর্ণপদক জয়ের বিরল কৃতিত্ব দেখিয়েছেন। শুধু তাই নয়, এবার মোট ছয়টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচটিতেই সেরা হন। একটি ইভেন্টে জয় করেন রৌপ্যপদক।
এবার রিও অলিম্পিকে তিনি স্বর্ণপদক জিতেছেন ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার মিডলে, ৪দ্ধ১০০ মিটার ফ্রিস্টাইল, ৪দ্ধ২০০ মিটার ফ্রিস্টাইল ও ৪দ্ধ১০০ মিটার মিডলেতে। আর রৌপ্যপদক জিতেছেন ১০০ মিটার বাটারফ্লাইয়ে। সবমিলিয়ে চারটি অলিম্পিকে অংশ নিয়ে ফেলপস জিতেছেন ২৩ স্বর্ণ, ৩ রৌপ্য ও ২টি ব্রোঞ্জপদক। সবমিলিয়ে তাঁর অলিম্পিক পদক-২৮টি।
এবার ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে প্রত্যাশিতভাবে স্বর্ণপদক জয় করেন ৩১ বছর বয়সী মহাতারকা ফেলপস।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy