1 Answers

এ নিয়ে কোনো সহীহ হাদিস নেই।

সহীহ হাদীছের দৃষ্টিকোণ থেকেও কথাটি সঠিক নয়। কারণ রাসূল (ছাঃ) বলেন, ঘুম বা ভুলের কারণে যে ব্যক্তির ছালাত ছুটে যাবে, তার কাফ্ফারা হল যখন স্মরণ হবে তখন তা পড়ে নেয়া।

[সহীহ বুখারী হা/৫৯৭, ১/৮৪ পৃঃ, (ইফাবা হা/৫৭০, ২/৩৫ পৃঃ]
এছাড়া রাসূল (ছাঃ) এবং ছাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের দিন সূর্য ডুবার পর আছরের ছালাত আদায় করেন। অতঃপর মাগরিবের ছালাত আদায় করেন।
[সহীহ বুখারী হা/৫৯৬ ও ৫৯৮, ১/৮৪ পৃঃ, (ইফাবা হা/৫৬৯, ২/৩৫ পৃঃ]
ওয়াক্ত পার হয়ে যাওয়ার পর রাসূল (ছাঃ) জামাআতের সাথে ছালাত আদায় করেছেন।
[সহীহ মুসলিম হা/১৪৬২, ১/২২৭, (ইফাবা হা/১৩০৩), ‘মসজিদ সমূহ’ অধ্যায়, অনুচ্ছেদ-৩৭]
আমরা জানলাম যে, রাসুল ও তার সাহাবাগণও কয়েকবার কাযা সালাত পড়েছেন। তাহলে বলুন রাসুল (ছাঃ) ও তার সাহাবাগণও কি দুই কোটি অষ্টাশি লক্ষ বছরের জন্য জাহান্নামে যাবেন? [নাঊযুবিল্লাহ]।

৮০ হোকবার যে বর্ণনা শোনা যায় এবং তাবলীগের ফাযায়েলে আমলে যেটা আছে সেটা যেহেতু, কোন হাদীসের কিতাবে নেই, সুতরাং, সেটা জাল হাদিস ছাড়া আর কিছুই নয়। আমাদেরকে সব সময় হাদিস বর্ণনার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেন, আমরা নিজেদের অজান্তেই জাহান্নামে নিজেদের ঘর তৈরী করে না বসি। আল্লাহ তায়ালা আমাদেরকে মৃত্যু পর্যন্ত সরল ও সঠিক পথে থাকার তাওফিক দান করুন।

2682 views Answered

Related Questions

Next steps