1 Answers

সৃষ্টি শব্দের প্রতিধ্বনি শুনে

বাদুড় নিশাচর প্রাণী । দিনের বেলায় অন্ধকার স্থানে উলটো হয়ে ঝুলে থাকে । বাদুড়ের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ, তাই চলার সময় শ্রবণশক্তির উপর নির্ভর করতে হয় । বাদুড়ের কান শব্দোত্তর তরঙ্গের শব্দ শুনতে সক্ষম । চলার সময় বাদুড় ক্রমাগত মুখ দিয়ে প্রায় ২০ কিলোহার্টজ শব্দোত্তর তরঙ্গের শব্দ তৈরি করে এবং সেই শব্দ তার চারপাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসলে বাদুড় সেই প্রতিধ্বনি থেকেই আশেপাশের সম্ভাব্য বাধা-বিঘ্ন সম্পর্কে ধারণা লাভ করতে ও তা এড়িয়ে চলতে পারে। তবে বৈদ্যুতিক তারে মাঝে মাঝে তাদের মরা ঝুলন্ত অবস্থায় দেখা যায় কারণ তারের প্রস্থ কম হওয়ায় তাদের তাৎক্ষনিক ভাবে তারা তারের সুস্পষ্ট ধারণা পায় না।

1700 views Answered

Next steps