1 Answers
মনিটর সাধারণত দুই প্রকার।
- ক্যাথোড রে টিউব মনিটর
- ফ্লাট প্যানেল মনিটর
এই মনিটরে পিকচার টিউব ব্যবহার করা হয়। রঙ্গিন মনিটরের জন্য আরও তিনটি বেশি টিউব লাগানো হয়। এই মনিটরে কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে।
বৈশিষ্ট্য:
পিকচার টিউব ব্যবহার করা হয়
ফসফরাসের প্রলেপ থাকে
বিদ্যুৎ খরচ বেশি
আকার আকৃতিতে বড়
মৌলিক রঙ তিনটি লাল সবুজ নীল
ইলেকট্রন গান ব্যবহার হয়
অতিতে ব্যবহৃত সাদা কালো / রঙ্গিন টিভি হল ক্যাথোড রে টিউব মনিটরের উৎকৃষ্ট উদাহরণ।
ফ্লাট প্যানেল মনিটর:
যে সকল মনিটরে কোন পিকচার টিউব থাকে না সে মনিটর হল ফ্লাট প্যানেল মনিটর। বর্তমানে এ ধরনের মনিটরের মধ্যে বেশি ব্যবহার হয় (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে) মনিটর।
বৈশিষ্ট্য:
বিদ্যুৎ খরচ কম হয়
পিকচার টিউব ব্যবহার হয় না
ক্রিস্টাল আলো বিকিরণ করে
তথ্য প্রদর্শনের মান ভাল
ওজনে হালকা পাতলা
আকার আকৃতিতে ক্ষুদ্র