4 Answers
এটা বন্ধ না করাই ভালো।যদি নিজে এটা না করেন তাহলেই তো হলো।নিজের উত্তরে নিজে সর্বোত্তম দিয়ে কোনো লাভ নেই।
সর্বোত্তম উত্তর এর মানে অন্যের উত্তর নির্বাচিত করা।তবে অনেক সদস্য নিজের উত্তরকে সঠিক ও ভালো মনে করে সর্বোত্তম উত্তর দেয়।নিজের উত্তর নিজে নির্বাচন করা অন্যায় ।এর জন্য সর্বোত্তম উত্তর এই অপশন করার দরকার নেই ।যেসকল সদস্য এই অন্যায় কাজ করে তাদেরকে প্রথমে সতর্ক করুন।তারপর যদি তারা না মানে ।তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ করুন।প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
ভাই Q2A সাইট গুলোতে সব কিছুই একটি নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে করতে হয়। আর কেউ চাইলেও এই বাউন্ডারি অতিক্রম করতে পারবে না। আর Q2A তে এইটা মানে নিজের দেওয়া উত্তরের পাশ থেকে নির্বাচন করার টিক চিহ্ন সরানো কোনো মতেই সম্ভব নয়।
৪০০ পয়েন্ট অর্জন করলে " যেকোনো প্রশ্নের উত্তর নির্বাচন করা " এই সুবিধাটি পাওয়া যায় । প্রত্যেক সদস্যের উচিত এই সুবিধার সৎ ব্যবহার করা ।
কিন্তু অনেক সদস্য আছে যারা নিজের উত্তর নিজেই নির্বাচিত করেন । অথচ তাদের উত্তর ভুল, কপি ও অসম্পূর্ণ। তারা তাদের উত্তর নিজে নির্বাচন করে এই সুবিধাটির অপব্যবহার করে ।
আরিফুল ভাইয়ের উচিৎ যারা এই সুবিধাটির অপব্যবহার করে তাদের কাছ থেকে এই সুবিধাটি বাতিল করা বা ছিনিয়ে নেওয়া ।
অতিরিক্ত সুবিধা গুলো ছিনিয়ে নেওয়া এই সুবিধা তিনি কোনো সমন্বয়ক বা সম্পাদক বা পূর্ণাঙ্গ বিশেষজ্ঞ - কে দিতে পারেন।
সুতরাং বলা যায়, এই অপশন বন্ধ না করার চেয়ে যারা এই অপশনটির অপব্যবহার করে তাদের কাছ থেকে এই অপশনটি ছিনিয়ে নেওয়া অধিক ভালো।