জীবন মানেই প্যারা / জীবনটা প্যারাময় / আজকাল কেমন একটা প্যারা প্যারা লাগে... এই 'প্যারা'টা কী?

জীবন মানেই প্যারা / জীবনটা প্যারাময় / আজকাল কেমন একটা প্যারা প্যারা লাগে... এই 'প্যারা'টা কী? 'প্যারা' বলতে কী বোঝায়? এই শব্দের উৎপত্তি কোথায় থেকে
3287 views

4 Answers

প্যারা  শব্দের অর্থ অনুচ্ছেদ, প্রবন্ধাংশ। 


কিন্তু বর্তমানে আমরা অন্য অর্থে ব্যবহার করি...

প্যারা মানে হল বেথা বা কষ্ট। 


3287 views Answered

প্যারা হলো- 

  • একাধিক বাক্যে রচিত গদ্যের অংশ 
  • “প্যারাগ্রাফ’-এর সংক্ষিপ্ত রূপ 
  • গদ্যরচনার বিভাগবিশেষ
  •  অনুচ্ছেদ
3287 views Answered

প্যারা শব্দটি "প্যারাগ্রাফ" এর সংক্ষিপ্ত রুপ। কিন্তু আজকাল প্যারা শব্দটি রুপক অর্থে কষ্ট বা ব্যাথা বোঝাতে ব্যাবহৃত হয়। ধন্যবাদ ||

3287 views Answered
  • 'প‍্যারা' বলতে বুঝায়ঃ 'প‍্যারা' বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব‍্যবহৃত এবং বাংলাদেশের সাধারন মানুষদের মধ্যে ব‍্যাপকভাবে ব‍্যবহৃত একটি আঞ্চলিক শব্দ। 'প‍্যারা' শব্দের অর্থ 'যন্ত্রণা'। যেমনঃ
  1. 'জীবন মানেই প‍্যারা' মানে 'জীবন মানেই যন্ত্রণা'।
  2. 'জীবনটা প‍্যারাময়' মানে 'জীবনটা যন্ত্রণাময়'।
  3. 'আজকাল কেমন একটা প‍্যারা প‍্যারা লাগে' মানে 'আজকাল কেমন একটা যন্ত্রণা যন্ত্রণা লাগে'।
  4. 'ভাই, এই চাকরিতে কাজের চেয়ে প‍্যারা বেশি' মানে 'ভাই, এই চাকরিতে কাজের চেয়ে যন্ত্রণা বেশি'। ধন্যবাদ।
3287 views Answered

Related Questions

Next steps