আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে চাই?
4 Answers
ভাই আপনার প্রশ্নটা অনেক ভালো মানের একটা প্রশ্ন। আসলে এই লেভেলের পড়া শুনা শুরু করাতে গেলে আপনাকে সর্ব প্রথম "হাফেজী " থেকে শুরু করোনা আবশ্যক।
ছোট থাকতে মানুষের মন মস্তিষ্ক এমনকি শারীরিক অবস্থা কোমল থাকে। এই ছোট ছোট বাচ্চাদের আপনি যেমন ইচ্ছে তেমন করে সাজাতে পারবেন।
ভোর চার টায় ঘুম থেকে উঠা এবং মুখস্থ করার শক্তি ভাল থাকে।
প্রথমে হাফেজ হলে পরবর্তীতে ও মুখস্থ করার তীক্ষ্ণতা বজায় থাকে। তাই পরবর্তীকালে সকল কোর্স বা কিতাব পড়া সহজ হয়।
আপনার সন্তানকে প্রথমে হাফেজ অতপর মাওলানা এমনকি পরবর্তীতে ইংরেজী বাংলায় দক্ষ করে তুলতে পারেন।
ধন্যবাদ।
আপনার ছেলের বয়স কত বছর তা উল্লেখ করেন নি তাই বলা একটু মুশকিল। তবে আপনার ছেলের বয়স যদি ১০ এর নিচে হয় তাহলে নূরানী বিভাগে পড়িয়ে হেফজ বিভাগে ভর্তি করে দিন। যদি তার বেশি হয় তাহলে হেফজ বিভাগে ভর্তি না করাটাই ভালো হবে। তবে ভাল মেধাবী হলে অন্য ব্যাপার। তারপর কিতাব বিভাগে ভর্তি করে দিন। সেখান থেকেই প্রথম মাওলানা হবে তারপর ইফতা অর্থাৎ মুফতী বিভাগে ভর্তি হবে। তারপর ক্বারী হবার জন্য একটু আধটু রমজান মাসে ট্রেনিং দিলেই যথেষ্ট। তারপরও আরো অনেক দিক আছে যেমমঃ আরবী সাহিত্য, তাফসীর, ইত্যাদি বিষয়গুলো আপনার ইচ্ছেধীন। কিন্তু এসব বিষয়গুলো মাওলানা হবার পরে পড়তে হবে। আর এভাবেই আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।আপনি হয়ে যাবেন একজন হক্বানী আলেমের বাবা। আশা করি বুঝতে পেরেছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy