1 Answers

সোডিয়াম হাইড্রোক্সাইড একটি রাসায়নিক পদার্থ যা কস্টিক সোডা নামে সমধিক পরিচিত। এটি একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত NaOH। এটি সাদা কঠিন পদার্থ। বাজারে এটি পেলেট, ফ্লেইক, দানাদার এবং বিভিন্ন ঘনমাত্রার তরল দ্রবণ আকারে লভ্য। সোডিয়াম হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয় এবং ৫০% সম্পৃক্ত দ্রবণ তৈরী করে। সোডিয়াম হাইড্রোক্সাইড জল, ইথানল এবং মিথানলে দ্রবণীয়। এর ধর্ম ক্ষারকীয়। এই ক্ষার বাতাস থেকে ধীরে ধীরে আদ্রর্তা এবং কার্বন ডাই অক্সাইড (CO2) শোষণ করে।

2871 views Answered

Next steps