শয়তানকে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী বানালে কি পাপ হবেনা?
1 Answers
না ভাই বিষয়টি এমন নয়। কারণ প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা ভালো-মন্দ পার্থক্য করার জ্ঞান দান করেছেন। মানুষ তার ভালো মন্দ বুঝে। তবে কেউ ভালো মন্দ করতে চাইলে আল্লাহ তার শক্তিও দেন। তবে ভালো কাজ আল্লাহ তাআলার প্রিয় আর মন্দ কাজ আল্লাহ তাআলার অপ্রিয়। ভালো কাজের জন্য তিনি বান্দাকে পুরস্কৃত করেন। আবার মন্দ কাজের জন্য তাকে শাস্তি দেন। কারণ সে প্রভূর মর্জি মোতাবেক কাজটি করেনি। করেছে শয়তানের মন মতো। ধরুন একটি কলেজে ভালো পড়ালেখা ও ফাঁকি দেওয়ার উভয় সুযোগই আছে। এটা রাখা হয়েছে ভালো স্টুডেন্ট নির্বাচন করার জন্য। কোন ছা্ত্র পড়া লেখায় ফাঁকি দেওয়ার জন্য কারো সহযোগীতা নিল। তাহলে সেকি কলেজ কর্তৃপক্ষের প্রতিদ্বন্দ্বী হয়ে গেল না সে তৃতীয় পক্ষ। এভাবে শয়তান তৃতীয় পক্ষ প্রতিদ্বন্দ্বী নয়। আশা করি আমার কথাটি বুঝেছেন। ধন্যবাদ।